শুরু হোক আজ থেকেই

ভিডিও এডিটিং থেকে মোশন গ্রাফিক্স সব শিখুন, ক্যারিয়ার গড়ুন

১৪+ বছরের বাস্তব অভিজ্ঞতা থেকে শিখুন Adobe After Effects, CapCut, Illustrator, VFX ও AI দিয়ে ভিডিও এডিটিং এবং আন্তর্জাতিক ক্লায়েন্ট পাওয়ার সহজ উপায়

Hero Image

AI আমার কাজ নিয়ে নেবে না তো?

এই প্রশ্নটা এখন সবার মাথায়।

সত্যিটা হলো  AI কাজ নেবে শুধু তাদের, যারা নিজেরাই একটা টুলের মতো কাজ করে। কিন্তু যে সত্যিকারের ক্রিয়েটিভ সে AI কে হাতিয়ার বানাবে।

প্রশ্ন হলো — আপনি কোন দলে থাকতে চান?

আপনার পছন্দের কোর্সটা বেছে নিন

হাজারো মানুষ প্রতিদিন ভাবে  “একদিন শিখব”
সেই “একদিন” আজই হতে পারে।

আজই শুরু হোক আপনার মোশন গ্রাফিক্স ও ভিডিও এডিটিং জার্নি

কেনো?

Master With Sirat

বেশিরভাগ কোর্স শেখায় শুধু টুল কিন্তু বাস্তব কাজে নামলে বোঝা যায়, টুল জানা আর কাজ পাওয়া এক জিনিস না। ক্লায়েন্ট কী চায়, কীভাবে কথা বলতে হয়, কোন কাজে সে সন্তুষ্ট হয়, এসব কেউ শেখায় না। ফলে অনেক পরিশ্রম করেও ক্যারিয়ার আর এগোয় না।

২০১২ সাল থেকে আমি Freelancer.com-এ সরাসরি আন্তর্জাতিক ক্লায়েন্টদের সাথে কাজ করছি। নতুন ক্লায়েন্ট খুঁজতে হয়নি আলহামদুলিল্লাহ্‌। আমার কাজ দেখেই একজন ক্লায়েন্ট আরেকজনকে রেফার করেছে। এই ১৪+ বছরের বাস্তব অভিজ্ঞতা থেকেই তৈরি করেছি এই কোর্সগুলো।

আমি শুধু থিওরি নয় শেখাতে চাচ্ছি কীভাবে নিজেকে একজন নির্ভরযোগ্য প্রফেশনাল হিসেবে তৈরি করতে হয়

আর একটা কথা — বোরিং কোর্স আমি নিজেও পছন্দ করি না। তাই প্রতিটা বিষয় শেখাবো সহজ, মজাদার আর প্র্যাকটিক্যাল উপায়ে। যাতে শেখা জিনিসটা মাথায় গেঁথে যায়, ব্রেন ভুলে না যায়।
কোর্স শেষে আপনি শুধু শিখবেন না — মার্কেটপ্লেসে কাজে নামার confidence পাবেন ইন শা আল্লাহ্‌।

CapCut PC VFX Tutorial thumbnail Image

CapCut PC VFX Tutorial Magic Effect

Freelancing Inspirational video thumbnail image

ফ্রিল্যান্সিং শুরু করবো কোন স্কিল দিয়ে?

Discover The Untapped Potential of Video Editing as a Career Thumbnail image

Discover The Untapped Potential

কোর্সে কি কি পাবেন?

শুধু সফটওয়্যার নয়
শিখবেন পুরো প্রফেশনাল প্যাকেজ
Real Workflow · Creative Thinking · Client-Ready Skill

বাস্তব প্রজেক্টের মাধ্যমে শিখুন animated icon

বাস্তব প্রজেক্টের মাধ্যমে শিখুন

শুধু টুলসের পরিচিতি বা থিওরি ক্লাস নয়, প্রতিটি লেসনে কোনো না কোনো রিয়েল প্রজেক্টের মাধ্যমে সেই টুলসের ব্যবহার শেখানোর চেষ্টা করবো। যাতে পরবর্তীতে আপনি নিজের কাজ বা ক্লায়েন্টের প্রজেক্টে খুব সহজেই সেই skill ব্যবহার করতে পারেন।

আন্তর্জাতিক ক্লায়েন্ট পাওয়ার প্রস্তুতি

অনেকেই স্কিল শেখে কিন্তু কাজ পায় না। কারণ শুধু টুল জানলেই হয় না, জানতে হয় ক্লায়েন্টের সাথে কীভাবে কথা বলতে হয়, কীভাবে নিজেকে প্রেজেন্ট করতে হয়। এখানে সেটাও শেখানো হবে বাস্তব অভিজ্ঞতা থেকে ইন শা আল্লাহ্‌

AI দিয়ে কাজ করুন আরও স্মার্টভাবে animated icon

AI দিয়ে কাজ করুন আরও স্মার্টভাবে

এখনকার সময়ে স্মার্টভাবে কাজ করতে AI জানা অনেক গুরুত্বপূর্ণ। শুধু এডিটিং না, শিখবেন AI-powered Workflow। যাতে কম সময়ে আরও ভালো কাজ করতে পারেন এবং ভবিষ্যতের জন্য নিজেকে এগিয়ে রাখতে পারেন। তাই সব কোর্সের সাথে AI-powered  practical workflow শেখানো হবে, যাতে আপনি সময়ের সাথে পিছিয়ে না পড়েন।

আমার গল্প

১৪ বছর আগে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম — আজ সেটাই আমার পরিচয়

about me image

আমি সাইয়েদ সিরাত উল্লাহ্‌।
২০১২ সাল থেকে আন্তর্জাতিক ক্লায়েন্টদের জন্য মোশন গ্রাফিক্স ও ভিডিও এডিটিং নিয়ে কাজ করছি। freelancer.com এ ৪০০০+ প্রজেক্ট সম্পন্ন করা, ১৩৫+ ফাইভ-স্টার রিভিউ এবং বিশ্বের বিভিন্ন দেশের ক্লায়েন্টদের সাথে কাজ করার অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে –

শুধু software শেখাই যথেষ্ট না।
সময় বদলাচ্ছে, workflow বদলাচ্ছে, AI বদলাচ্ছে পুরো creative industry। তাই আমার লক্ষ্য শুধু আপনাকে editing শেখানো না — বরং এমনভাবে প্রস্তুত করা, যেন আপনি international market এর সাথে তাল মিলিয়ে confidently কাজ করতে পারেন।

যদি আপনি সত্যিই একজন skilled creative professional হিসেবে নিজেকে গড়ে তুলতে চান, তাহলে আমি চাই আমার বছরের পর বছর বাস্তব কাজের অভিজ্ঞতা আপনার শেখার পথটাকে আরও সহজ করে দিক।

সাইয়েদ সিরাত উল্লাহ

Motion Graphic Designer

FOUNDER & CEO : Master With Sirat

প্রোফাইল ডকুমেন্টস

দীর্ঘ ১২ বছরের কাজের অভিজ্ঞতার কিছু তথ্য