আমার গল্প

আমি কে, কেনো freelancing আমার কেরিয়ার এবং কিভাবে আমার এই পথচলা

about me image

আমি সাইয়েদ সিরাত উল্লাহ্‌।
গত এক দশকেরও বেশি সময় ধরে আমি আন্তর্জাতিক ক্লায়েন্টদের জন্য মোশন গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিং নিয়ে কাজ করছি। ২০১২ সালে আমার ফ্রিল্যান্সিং যাত্রা শুরু হয় freelancer.com প্ল্যাটফর্মে। তখন হয়তো জানতাম না এই ছোট্ট শুরু একদিন আমাকে পৃথিবীর বিভিন্ন দেশের ক্লায়েন্টদের সাথে কাজ করার সুযোগ করে দেবে।

আজ পর্যন্ত প্রায় ৪০০০+ প্রজেক্ট সম্পন্ন করার অভিজ্ঞতা হয়েছে আমার। freelancer.com এ আমি একজন Level 20 Freelancer, এবং আন্তর্জাতিক লিডারবোর্ডে আমার অবস্থান ছিল 12269। পাশাপাশি প্রায় ১৩৫টিরও বেশি ফাইভ-স্টার রিভিউ আমাকে শুধু একটি জিনিসই মনে করিয়ে দেয় — ভালো কাজ কখনোই অদৃশ্য হয়ে যায় না।

তবে আমার গল্পটা শুধু সংখ্যার গল্প না।

একদম শুরুতে আমি ওয়েব ডিজাইনার হিসেবে কাজ করতাম। কিন্তু সময়ের সাথে আমি বুঝতে পারি, static design এর চেয়ে motion, storytelling এবং visual communication আমাকে অনেক বেশি আকৃষ্ট করে। একটি সাধারণ ভিডিওকে motion graphics এর মাধ্যমে জীবন্ত করে তোলার মধ্যে আমি অন্যরকম আনন্দ খুঁজে পেতাম। আর সেখান থেকেই ধীরে ধীরে মোশন গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং আমার passion হয়ে ওঠে।

এরপর থেকে আমি শুধু software শেখার চেষ্টা করিনি, বরং চেষ্টা করেছি বুঝতে — বাস্তব ক্লায়েন্টরা কী চায়, international market কীভাবে কাজ করে, এবং একজন creative professional হিসেবে কীভাবে নিজেকে প্রতিনিয়ত improve করতে হয়।

বর্তমানে freelancer.com এর পাশাপাশি আমি সরাসরি অনেক আন্তর্জাতিক ক্লায়েন্টের সাথেও নিয়মিত কাজ করছি। বিভিন্ন ধরনের real-world project এ কাজ করার অভিজ্ঞতা আমাকে বুঝিয়েছে — শুধু tool জানলেই হয় না, জানতে হয় workflow, communication, presentation এবং problem solving।

এই কারণেই আমি সবসময় মনে করতাম, বাংলায় এমন practical learning experience খুবই কম, যেখানে একজন beginner শুধু software interface না দেখে, বাস্তব কাজের মাধ্যমে skill develop করতে পারে।

আমার YouTube চ্যানেলে আমি ছোট ছোট tutorial শেয়ার করতাম। কিন্তু ধীরে ধীরে উপলব্ধি করি, টুকরো টুকরো ভিডিওর চেয়ে structured learning অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ একজন মানুষ তখনই confidently কাজ শুরু করতে পারে, যখন সে পুরো process টা step-by-step বুঝতে পারে।

সেখান থেকেই আমার এই journey —
নিজের বাস্তব অভিজ্ঞতা, client workflow, creative process এবং modern AI-powered workflow বাংলায় সহজভাবে share করার চেষ্টা।

আমি বিশ্বাস করি, বর্তমানে শুধু software শেখাই যথেষ্ট না।
সময় বদলাচ্ছে, workflow বদলাচ্ছে, AI বদলাচ্ছে পুরো creative industry। তাই আমার লক্ষ্য শুধু আপনাকে editing শেখানো না — বরং এমনভাবে প্রস্তুত করা, যেন আপনি international market এর সাথে তাল মিলিয়ে confidently কাজ করতে পারেন।

যদি আপনি সত্যিই একজন skilled creative professional হিসেবে নিজেকে গড়ে তুলতে চান, তাহলে আমি চাই আমার বছরের পর বছর বাস্তব কাজের অভিজ্ঞতা আপনার শেখার পথটাকে আরও সহজ করে দিক।

সাইয়েদ সিরাত উল্লাহ

Motion Graphic Designer

FOUNDER & CEO : Master With Sirat

প্রোফাইল ডকুমেন্টস

দীর্ঘ ১২ বছরের কাজের অভিজ্ঞতার কিছু তথ্য

Subscriber
0
5 Star Reviews
0
Projects
0
Years Experience

কেনো?

Master With Sirat

বেশিরভাগ কোর্স শেখায় শুধু টুল কিন্তু বাস্তব কাজে নামলে বোঝা যায়, টুল জানা আর কাজ পাওয়া এক জিনিস না। ক্লায়েন্ট কী চায়, কীভাবে কথা বলতে হয়, কোন কাজে সে সন্তুষ্ট হয়, এসব কেউ শেখায় না। ফলে অনেক পরিশ্রম করেও ক্যারিয়ার আর এগোয় না।

২০১২ সাল থেকে আমি Freelancer.com-এ সরাসরি আন্তর্জাতিক ক্লায়েন্টদের সাথে কাজ করছি। নতুন ক্লায়েন্ট খুঁজতে হয়নি আলহামদুলিল্লাহ্‌। আমার কাজ দেখেই একজন ক্লায়েন্ট আরেকজনকে রেফার করেছে। এই ১৪+ বছরের বাস্তব অভিজ্ঞতা থেকেই তৈরি করেছি এই কোর্সগুলো।

আমি শুধু থিওরি নয় শেখাতে চাচ্ছি কীভাবে নিজেকে একজন নির্ভরযোগ্য প্রফেশনাল হিসেবে তৈরি করতে হয়

আর একটা কথা — বোরিং কোর্স আমি নিজেও পছন্দ করি না। তাই প্রতিটা বিষয় শেখাবো সহজ, মজাদার আর প্র্যাকটিক্যাল উপায়ে। যাতে শেখা জিনিসটা মাথায় গেঁথে যায়, ভুলে না যায়।
কোর্স শেষে আপনি শুধু শিখবেন না — মার্কেটপ্লেসে কাজে নামার confidence পাবেন ইন শা আল্লাহ্‌।

CapCut PC VFX Tutorial thumbnail Image

CapCut PC VFX Tutorial Magic Effect

Freelancing Inspirational video thumbnail image

ফ্রিল্যান্সিং শুরু করবো কোন স্কিল দিয়ে?

Discover The Untapped Potential of Video Editing as a Career Thumbnail image

Discover The Untapped Potential

ক্লাইন্ট টেস্টিমোনিয়াল

আমার কাজ নিয়ে ক্লায়েন্টদের অনুভূতি

I really enjoyed Syed’s video editing that he did for us. He took my ideas and put them in the video and it’s quite smooth and professional. I will certainly look to see if I can get on his schedule in the future

krista image

Krista Mashore

Coach, Author & Broker The Mashore Group

This is the second time that I have hired Syed and his work is phenomenal. He is a professional and on time! I plan to continue to work with Syed as I create real estate videos!

Noah image

Noah Jenkins

Realtor Noah Jenkins group

Syed edited a complex video for me and the finished result was just what I needed! He made sure to ask all of the important questions before starting the project so there was no going back and forth. Will be using him for multiple projects in the future!

Brian-Meyers-340x250

Brian Meyers

Real Estate Agent The Meyers Agency